November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুই প্রিয়মুখ মাহফুজ ও শমী

ডেস্ক প্রতিবেদন : ছোট পর্দার দুই প্রিয়মুখ মাহফুজ আহমেদ ও শমী কায়সার। মাহফুজ আহমেদকে নিয়মিত ছোট পর্দায় দেখা গেলেও শমী কায়সারকে দেখা যায় কমই। নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়েই তার ব্যস্ততা বেশি।

চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘অনুমতি প্রার্থনা’ নামের একটি টেলিফিল্মে গত বছর অভিনয় করেছিলেন তারা। নতুন খবর হলো— আবারও এ দুই তারকা জুটি বেঁধেছেন ‘শেষের পরে’ শিরোনামের একটি নতুন নাটকে। এটিও নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। চিত্রনাট্য লিখেছেন আরেফিন তন্বী।

নাটক প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে। ‘শেষের পরে’ নাটকটির গল্প পুরোপুরি রোমান্টিক। কিন্তু গল্পের ধারাটা ভিন্ন। গৎবাঁধা কোনো গল্প নয়, দর্শকের কাছে ভালো লাগার মতো উপাদান আছে নাটকটিতে। আশা করছি, সবাই উপভোগ করবেন।

‘শেষের পরে’ নাটকটি প্রযোজনা করেছে আলফা-আই মিডিয়া। আগামী ঈদে নাটকটি জিভিটিতে প্রচারিত হবে।