October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বায়তুল মোকাররমে কিয়ামুল লাইল নামাজ ২৬ জুন থেকে

ডেস্ক প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ জুন থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কিয়ামুল লাইল (রাতের নামাজ) নামাজ শুরু হবে।

সাত দিনে গভীর রাতে এ নামাজের মাধ্যমে কুরআন খতম করা হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই (২০ রমজান দিবাগত রাত থেকে ২৬ রমজান) পর্যন্ত ৭ দিনব্যাপী রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে কিয়ামুল লাইল নামাজ হবে।

এ সাত দিনে কিয়ামুল লাইল নামাজে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ এক খতম সম্পন্ন করা হবে।

আগ্রহী মুসল্লিদের কিয়ামুল লাইল নামাজে অংশগ্রহণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।