October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাংবাদিক সন্তোষ মণ্ডলের মৃত্যুতে ডিআরইউ ও ক্র্যাবের শোক

ডেস্ক প্রতিবেদন :  ডিআরইউ সাবেক কার্যনির্বাহী সদস্য এবং চ্যানেল আইয়ের সাবেক প্রধান প্রতিবেদক ও রাইজিং বিডি ডটকমের সাবেক নির্বাহী সম্পাদক সন্তোষ কুমার মণ্ডলের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুসহ সব কর্মকর্তা ও সদস্যবৃন্দ পৃথক শোকবার্তায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, ২০ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে শোকবার্তায় বলা হয় বৃহস্পতিবার প্রয়াতের মরদেহ দেশে আনা হবে।