সংসদ প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ জাতীয় সংসদ ভবনস্থ সাংবাদিক লাউঞ্জ পরিদর্শন করেছেন।
অর্থমন্ত্রী এএমএ মুহিত কর্তৃক ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন দেখার পর কিছু সময়ের জন্য সংসদে রাষ্ট্রপতির বক্স থেকে তিনি সাংবাদিক লাউঞ্জে যান।
আব্দুল হামিদ এ সময় বাজেট অধিবেশন কভার করতে আসা সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৃহ্স্পতিবার সংসদে বাজেট পেশের সময় তিনি সাংবাদিক লাউঞ্জে যান। এর আগেও একাধিকবার তিনি সেখানে গেছেন।
বৃহস্পতিবার পরিদর্শনকালে সাংবাদিক লাউঞ্জের সুবিধা-অসুবিধাও জানতে চান রাষ্ট্রপতি। এ সময় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাষ্ট্রপতি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বুঝি না। এগুলো এখনো আমার কাছে ‘আন-নোয়িং (অপরিচিত) মনে হয়। আমি টাকাও জমা দেই চেকের মাধ্যমে। আমি তো বাবা ডিজিটাল না, এনালগ।
এ সময় প্যান্টের পকেট থেকে নিজের মোবাইল ফোন বের করে রাষ্ট্রপতি বলেন, আমার মোবাইলটাও এনালগ। স্মার্টফোন না। স্মার্ট ফোনে একটা টিপলে আর একটা আসে।
একজন সাংবাদিক তার জীবনী লেখার কথা জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, শুরু করেছি, মরার আগে হয়তো শেষ করতে পারব।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী