ডেস্ক প্রতিবেদন : রাজধানীর কাপ্তানবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এবং বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. মাজহারুল ইসলাম। এপিবিএন’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে এপিবিএন-৫ এর অপারেশনাল টিম আজ এই অভিযান পরিচালনা করে। রাজধানীর ৬১/৬২ কাপ্তানবাজারে অবস্থিত অবৈধ প্রতিষ্ঠান বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত, পণ্যে মূল্য তালিকা না থাকা, বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মেসার্স হৃদম স্টোরের মালিক মো. মোশাররফ হোসেন, আল্লাহ দান স্টোরের মালিক মো. সিরাজ উদ্দিন, নিউ সুলতান স্টোরের মালিক মো. হাজী সুলতান, জাকির স্টোরের মালিক জাকির হোসেন, আল কাদের স্টোরের মালিক আব্দুল কাদের ঢালী, সুলতান স্টোরের মালিক সুলতান আহম্মেদ, তুহিন স্টোরের মালিক সুলতান আহম্মেদ, সুমন স্টোরের মালিক শাহজাহান, নেয়ামুল স্টোরের মালিক এমডি জুয়েল মিয়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক জানান, এইসব প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় করার অপরাধে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী