November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য আটক

ডেস্ক প্রতিবেদন : রাজধানীর কামরাঙ্গিরচর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। সোমবার রাতে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদী বই, চাপাতিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।