October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সাঁড়াশি অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের ৪৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ছাড়াও অন্যান্য মামলায় ২ হাজার ৫ শত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ১ হাজার ৪ শত ৯৬, নিয়মিত মামলায় ৫৮৮, মাদকদ্রব্য মামলায় ৩৯১ ও অস্ত্র মামলায় ৪১ জন।