October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ওয়ালটনে ‘আইটি অফিসার’ নিয়োগ

ডেস্ক প্রতিবেদন :  নিম্ন বর্ণিত পদে অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ জনবল নিয়োগ দেবে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন।

পদের নাম : আইটি অফিসার (ওয়ালটন প্লাজা)

পদ সংখ্যা : ৩০

চাকরির বিবরণ/ দায়িত্বসমূহ : ওয়ালটন প্লাজায় বা ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমে পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার পরিচালনা করা। প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক, হার্ডওয়্যার সেটআপ দেওয়া ও ট্রাবলশ্যুটিং করা। সফটওয়্যারে ইনভেন্টরি আপডেট করার মাধ্যমে দৈনন্দিন সেলস রেকর্ড বজায় রাখা।

চাকরির ধরণ : ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা। অথবা কোন স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : বয়স সবোর্চ্চ ২৮ বছর। প্রাথমিক এ্যাকাউন্টিং জ্ঞান অগ্রাধিকারযোগ্য। বিক্রয় পরিমাণ বৃদ্ধির জন্য চমৎকার প্রেরণাদায়ী দক্ষতা থাকতে হবে। ভালো টাইপিং দক্ষতা ও ডাটা এন্ট্রি দক্ষতা (বাংলা ও ইংরেজীতে)। বাংলা ও ইংরেজীতে চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে

কর্মস্থল : বাংলাদেশের যে কোন স্থান

বেতন: আলোচনা সাপেক্ষ

অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতনাদি প্যাকেজ প্রদান করা হবে। চমৎকার কাজের পরিবেশ। পারফরম্যান্স ভিত্তিক ক্যারিয়ার উন্নয়ন সুযোগ।

আবেদনের সময়সীমা : আগামী ২০ জুন  ২০১৬ ইং।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের একটি কভার লেটার, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সম্পূর্ণ জীবনবৃত্তান্তসহ ‘ফার্স্ট সিনিয়র ডেপুটি-ডিরেক্টর (পলিসি অ্যান্ড এইচআরএম), ৫ রাজউক এভিনিউ, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল -৬), ঢাকা -১০০০’ বরাবর আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।  খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই লিখতে হবে।

অথবা ই-মেইল করতে পারবেন : jobs@waltonbd.com

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।