ডেস্ক প্রতিবেদন : খুলনার আডংঘাটা থানা এলাকায় সরদারডাঙ্গা গ্রামের একটি ডোবা হতে হাসমি (৯) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টায় লাশ উদ্ধার করা হয়। নিহত হাসমি সরদারডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
গত ৬ জুন বিকালে মাঠে খেলতে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। সেদিনই তার পিতা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ডোবা হতে শিশুর লাশ উদ্ধার করার পর তার সূরাতহাল রিপোর্টে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত