October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

ডেস্ক প্রতিদেন : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু কাউসার (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য নিহত হয়েছেন। ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিনসহ গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) ভোরে উপজেলার জামতলি মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত কাউসার গত বছরের ২৬ নভেম্বর বগুড়ার শিয়া মসজিদে হামলার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজীউর রহমান জানান, মঙ্গলবার রাতে আবু কাউসারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হন। পথিমধ্যে জামতলি মাঠে পৌঁছলে কাউসার গ্রুপের লোক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কাউসার ঘটনাস্থলেই মারা যান।

লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।