ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাদ মাগরিব তাঁর দাদি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা সায়রা খাতুনের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
মিলাদ ও দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা এবং শেখ রেহানার কন্যা আজমিনা সিদ্দিকী রুপন্তী ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলাদে অংশ নেন।
পাশাপাশি আওয়ামী লীগ নেতা এবং ব্যারিস্টার ফজলে নুর তাপসসহ সংসদ সদস্য, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারাও এতে যোগ দেন।
মিলাদে প্রয়াতের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিসহ বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী