October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিটফোর্ড মার্কেটে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ওষুধ জব্দ

অননুমোদিত ও কর ফাঁকি দিয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় রাজধানীর কোতয়ালী থানাধীন মিটফোর্ড মেট্টো সুপার মার্কেটের দুই ওষুধ প্রতিষ্ঠানের চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত র‌্যাব-১০ এবং ওষুধ প্রশাসন অধিদফতর এ অভিযান চালায়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কোটি টাকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ ও দুইজনকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম ও ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপারভাইজার গোলাম কিবরিয়া।

যাত্রাবাড়ীস্থ র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযানকালে মেসার্স মদিনা ফার্মেসির দোকান ও গোডাউন থেকে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। পরে ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ ও ২৭ ধারা লঙ্ঘন করার অপরাধে ফার্মেসির মালিক মো. রুবেল হোসেনকে (৩০) তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই মার্কেটে অবস্থিত আমিন ড্রাগস স্টোর এবং দুটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ এবং অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক মো. আক্তার হোসেন (৪০) ও মো. সেলিমকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অননুমোদিত ও কর ফাঁকি দিয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় রাজধানীর কোতয়ালী থানাধীন মিটফোর্ড মেট্টো সুপার মার্কেটের দুই ওষুধ প্রতিষ্ঠানের চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত র‌্যাব-১০ এবং ওষুধ প্রশাসন অধিদফতর এ অভিযান চালায়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কোটি টাকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ ও দুইজনকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম ও ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপারভাইজার গোলাম কিবরিয়া।

যাত্রাবাড়ীস্থ র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযানকালে মেসার্স মদিনা ফার্মেসির দোকান ও গোডাউন থেকে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। পরে ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ ও ২৭ ধারা লঙ্ঘন করার অপরাধে ফার্মেসির মালিক মো. রুবেল হোসেনকে (৩০) তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই মার্কেটে অবস্থিত আমিন ড্রাগস স্টোর এবং দুটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ এবং অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক মো. আক্তার হোসেন (৪০) ও মো. সেলিমকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।