October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার নাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে ব্যাংকটির কর্মকর্তারা জড়িত বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। তার দেয়া পূর্ণাঙ্গ প্রতিবেদনে রিজার্ভ চুরির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ২ টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে দুপুর পৌনে ২ টার দিকে রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে সচিবালয়ে অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিতের কার্যালয়ে যান। তারা হচ্ছেন- শেখ রিয়াজউদ্দিন, সালেহ উদ্দিন আবদুল্লাহ, জুবায়ের বিন হুদা ও রফিক উদ্দিন মজুমদার।

বিস্তারিত আসছে…