নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চম ধাপে জালভোট কমেছে ও সহিংসতা বেড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনে কিছু জায়গায় সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছেন। শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এতথ্য জানান।
সিইসি বলেন, এ ধাপের নির্বাচনে কিছু জায়গায় অনিয়মের ঘটনা ঘটেছে। যেখানেই অনিয়ম হয়েছে, সেখানের ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রিপোর্ট পেলে আরও ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।
কাজী রকিবউদ্দীন আহমদ আরও বলেন, এ ধাপে ভোটের দিন ভোটকেন্দ্র দখল বা জোর করে সিল মারার ঘটনাও অনেক কম হয়েছে। তবে ভোটকেন্দ্র বা এর আশেপাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গোলযোগের ঘটনা ঘটেছে।
সিইসি বলেন, ভোটের আগের রাতে জালভোট দেওয়ার একটি ঘটনা ঘটেছে। অনিয়মে জড়িত থাকার কারণে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সময় বিভিন্ন স্থানে মোট ৭ জন মারা গেছেন। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন