October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হ্যাপিও দিলেন বিয়ের ঘোষণা

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরেই আলোচনায় নেই মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্ককে ঘিরে রাতারাতি বিশ্ব জুড়ে ব্যাপক আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর হঠাৎ করেই ধর্ম পালনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। হ্যাপির এই পরিবর্তনকে অনেকে স্বাগত জানিয়েছেন।
দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই আলোচনায় হ্যাপি। সম্প্রতি ফেসবুকে বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। লিখিছেন, ‘বিয়ে করতে যাচ্ছি। ইনশাল্লাহ।’
happy-fbএর আগেও একাধিকবার ফেসবুকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন হ্যাপি। ফলে অনেকেই এ নিয়ে দ্বিধায় রয়েছেন। সত্যি কি বিয়ে করছেন তিনি!
এদিকে হ্যাপির সাবেক প্রেমিক রুবেলের বিয়ের খবরও ভেসে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়। সব মিলিয়ে আবারও আলোচনা ছড়িয়েছে রুবেল-হ্যাপি।
বিয়ে নিয়ে কথা বলার জন্য হ্যাপির মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখন কোনো কথা বলতে চান না বলে জানান।
তবে সত্যিটা কি? এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।