নিজস্ব প্রতিবেদক : চৌত্রিশতম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। এর মাধ্যমে দীর্ঘদিন পর নিয়োগ চূড়ান্ত হলো দুই হাজার ২০ জন চাকরি প্রার্থীরা।
সোমবার এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রকাশিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে দুই হাজার ২০ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের আগামী ১ জুন পদায়নকৃত মন্ত্রণালয়ে যোগ দিতে হবে।
গত বছরের ২৯ আগস্ট ৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
এর আগে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। পরে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৯,৯৬৩ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। ২৮ জানুয়ারি থেকে ১ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সবমিলিয়ে লিখিত ও মৌখিক ৮৭৬৩ জন প্রার্থী কৃতকার্য হলেও পদ স্বল্পতার কারণে ৬৫৮৪ জনকে নন-ক্যাডার হিসেবে তালিকায় উল্লেখ করা হয়।

এ বিভাগের আরো..
৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
জেলা-উপজেলা প্রতিনিধি নিচ্ছে দৈনিক প্রথম কথা
৩৬ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ