November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘বীরাপ্পান’-এ ‘খাল্লাস গার্ল’ হিসেবে হাজির হলেন জেরিন(ভিডিও)

ডেস্ক প্রতিবেদন : ১৪ বছর আগে ‘কোম্পানি’ সিনেমায় ইশা কোপিকারকে ‘খাল্লাস’ শিরোনামের একটি গানে হাজির করেছিলেন রাম গোপাল ভার্মা। এবার তার পরবর্তী সিনেমা ‘বীরাপ্পান’-এ ‘খাল্লাস গার্ল’ হিসেবে হাজির হলেন জেরিন।

সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘খাল্লাস বীরাপ্পান’ শিরোনামের গানটি। ইউটিউবে এরই মধ্যে ১ লাখেরও বেশিবার দেখা হয়েছে এ গান। সারিব এবং তোশি ফিচারিং জেসমিন স্যান্ডলাস ‘খাল্লাস বীরাপ্পান’ শিরোনামের গানটি লিখেছেন মনোজ যাদব।

গানটিতে আগুন এবং পানির কয়েকটি দৃশ্যে দেখা গেছে জেরিন খানকে। এ ছাড়া রয়েছে লেজার রশ্মির কারসাজি।

বলিউডে জেরিন খানের অভিষেক হয়েছিল ‘বীর’ সিনেমায় সালমান খানের বিপরীতে। সে সময় শরীরের গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে। কিন্তু ‘হেট স্টোরি-থ্রি’ সিনেমায় শরীরী জাদুতে সবার মনে শিহরণ জাগিয়েছেন তিনি। এবার ‘খাল্লাস গার্ল’ হয়ে পর্দায় হাজির হলেন জেরিন।