ডেস্ক প্রতিবেদন : চিত্রনায়ক আমিন খান খাদ্যে ভেজালবিরোধী প্রচারণায় এবার গিয়েছিলেন নাটোরে। ‘ভেজালমুক্ত খাদ্যের দেশ, হবেই মোদের বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে নাটোরের জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন এই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
ভেজালমুক্ত খাদ্যের প্রচারণায় ২০১৫ সালের ২২ আগস্ট থেকে মাঠ পর্যায়ের কাজ শুরু করেন আমিন খান। এরই মধ্যে চুয়াডাঙ্গা, খুলনা, খোকসা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায় এ প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। ভেজালবিরোধী এ প্রচারণার পৃষ্ঠপোষকতা করছে মার্সেল।
এই ধারাবাহিকতায় এবার আমিন খান গিয়েছিলেন ‘বনলতা’র শহর নাটোরে। গত ১২ মে নাটোরে শিক্ষার্থীদের মাঝে খাদ্যে ভেজালবিরোধী প্রচারণা চালান আমিন খান। প্রচারণার অংশ হিসেবে জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে খাদ্যে ভেজালের অপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন আমিন খান।
এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা তোমাদের বাবা-মাকে বোঝাও যে, খাদ্যের মধ্যে ভেজাল দিও না। যদি তোমরা ভেজাল দাও, তবে তোমাদের দেখাদেখি অন্যরাও খাদ্যে ভেজাল দেবে। এতে দেখা যাবে ভেজালযুক্ত সেই খাবার একদিন আমিই খাব। তাতে আমিও অসুস্থ হয়ে যাব।’
এই ভিন্নধর্মী প্রচারণায় আমিন খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আতিকুর রহমান, রহিম উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল, সিংড়া পৌরসভার কাউন্সিলর আলহাজ জালাল উদ্দিনসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী