ডেস্ক প্রতিবেদন : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
জেলাগুলোতে রবিবার এবং সোমবার ঢাকা মহানগরীতে এ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১৩ মে) সকালে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিএনপির চেয়ারপারসেনের নামে ‘মিথ্যা’ মামলা তাকে রাজনীতি থেকে দূরে রাখার হীনচক্রান্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী