October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ধুম’-এ বরাবর দুষ্টের দমন করে আসছেন যিনি

ডেস্ক : বলিউডের অ্যাকশনধর্মী ছবি ‘ধুম’। এ ছবিতে ভিলেনরাই নায়ক। চিত্রনাট্য থেকে শুরু করে ক্যামেরার কারুকাজ— সবই আবর্তিত হয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানদের ঘিরে।

‘ধুম’-এ বরাবর দুষ্টের দমন করে আসছেন যিনি, সেই অভিষেক তিনটি ছবিতেই ভিলেনদের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন। অনেক ম্যাড়মেড়ে লেগেছে তাকে।

বলিউডে গুঞ্জন ছড়িয়েছে যে, এবার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়তে চলেছেন অভিষেক বচ্চন। ইনস্পেক্টর ‘জয়’-এর ভূমিকায় কে আসবেন, তাও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে।

‘ধুম’-এ এবার নাকি ‘ইনস্পেক্টর জয়’-কে আরও ঝকঝকে এবং স্মার্ট করে তোলা হচ্ছে। পাল্টে যাচ্ছে তার চালচলন, কথা বলার ভঙ্গি।

গুজব সত্যি হলে, অভিষেক বচ্চনের জায়গায় আসতে পারেন সালমান খান অথবা রণবীর সিংহ। যশরাজ ফিল্মস-এর সঙ্গে দু’জনের কথা হয়েছে বলে শোনা যাচ্ছে। দু’জনই নাকি রাজি।
আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার ‘ধুম’-এ ভিলেন হতে চলেছেন সালমান খান। রণবীর সিংহের নাম উঠে আসায় মনে করা হচ্ছে, অভিষেকের জায়গায় তিনিই আসছেন।

যদিও, এই খবর পুরোটাই গুঞ্জন। যশরাজ ফিল্মস্-এর তরফে এ নিয়ে কিছুই বলা হয়নি এখনো। এ বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় শুটিং শুরু হবে ‘ধুম ৪’-এর।