November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

চলচ্চিত্র প্রদর্শনী, নাচ, গান ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

আজ ৮ মে রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, রবীন্দ্র গবেষক আহমদ রফিক ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রাজপুত্তুর চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুর এবং মাধো চলচ্চিত্র পরিচালক সুমনা সিদ্দিকী।

উদ্বোধনী ও আলোচনা শেষে পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় নির্মিত ‘রাজপুত্তুর’ ও ‘মাধো’ এটি দুটি রবীন্দ্র শিশুতোষ স্বল্পদৈঘ্য ছবি। সন্ধ্যা সোয়া ৭টায় দেখানো হবে টোকন ঠাকুর পরিচালিত ‘রাজপুত্তুর’ এবং রাত সোয়া ৮টায় টাসুমনা সিদ্দিকী পরিচালিত ‘মাধো’।

এছাড়াও রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে থাকেব সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠান থাকবে আনিসুল ইসলাম হিরুর পরিচালনায় আগুনের পরশমনি ও রাঙিয়ে দিয়ে যাও ২টি সমবেত নৃত্য। এটি পরিবেশন করবে সৃষ্টি কালচারাল সেন্টার। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় ২টি সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যালোক। সুলতানা হায়দারের পরিচালনায় আলো আমার আলো ও পাগলা হাওয়ার বাদল দিনে ২টি সমবেত নৃত্য পরিবেশন করবে সুকন্যা নৃত্যাঙ্গন। দীপা খন্দকারের পরিচালনায় গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির ও আজি বাংলাদেশের হৃদয় হতে ২টি সমবেত নৃত্য পরিবেশন করবে দিব্য সাংস্কৃতিক সংগঠন। আনন্দ ধ্বনি জাগাও ও দুই হাতে কালের ২টি সমবেত সঙ্গীত পরিবেশন করবে উত্তরণ, একক সঙ্গীত পরিবেশন করবে শিল্পী ফাহিম হোসেন চৌধুর। আজিজুর রহমান তুহিন-বিশ্ব যখন নিদ্রা মগন। মহাদেব ঘোষ, মিতা হক, রোকাইয়া হাসিনা-যে ছিল আমার স্বপনো চারিণী। জলি রহমান-তুমি খুশী থাকো ও তুমি সুরের আগুন লাগিয়ে দিলে। নার্গিস চৌধুরী-তবুও মনে রেখ ও ফুলো বনে ধন্য আমি। হিমাদ্রী শেখর, সুষ্মিতা আহমেদ বর্ণা-সখি ভাবনা কারে বলে ও শ্রাবণের ধারার মতো গান পরিবেশন করবেন। মহিউদ্দিন চৌধুরী ময়না-বিপুলো তরঙ্গোরে এবং উপস্থাপনা ও পাঠ করবেন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।