ক্রীড়া ডেস্ক : মাত্র ১৬ বছর বয়সে টেনিস ক্যারিয়ার শুরু করেন সানিয়া মির্জা। বর্তমানে ভারতীয় এই টেনিস সেনসেশনের বয়স ২৯। আর এই বয়সেই নিজের আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন তিনি।
অবশ্য টেনিস ক্যারিয়ারের এই ১৩ বছরেই শোয়েব স্ত্রী দেখে ফেলেছেন নানা উত্থান-পতন। আর এসব ঘটনাকে সম্বলিত করেই বাজারে নিজের আত্মজীবনী ছাড়তে যাচ্ছেন এই লাস্যময়ী টেনিস তারকা।
‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরস্কার পাওয়া এই টেনিস সেনসেশনের আত্মজীবনীর নাম ‘এইস এগেইনস্ট দ্য অডস’। সবকিছু ঠিক থাকলে এটি আগামী জুলাই মাসে প্রকাশিত হবে।
বাবা ইমরান মির্জার সহায়তায় আত্মজীবনীটি লিখেছেন সানিয়া। সেটি প্রকাশ করতে যাচ্ছে বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স।
সংস্থাটির প্রকাশক কার্থিকা ভিকে বলেন, সানিয়ার অর্জন অসাধারণ। তার আত্মজীবনী হবে অনুপ্রেরণামূলক।
বইটি সম্পর্কে সানিয়া মির্জা বলেন, আমি আশা করি এটি ভারতের পরবর্তী প্রজন্মের টেনিস খেলোয়াড়ের জন্য সফলতার রোডম্যাপ হবে। যদি আমার গল্প পড়ে ভবিষ্যতে কেউ গ্র্যান্ড স্লাম জিতে তাহলে সেটি হবে আমার জন্য বড় আনন্দের।
বইটিতে থাকছে টেনিস ক্যারিয়ারে সানিয়ার লড়াইয়ের কাহিনী। সঙ্গে থাকছে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে তার প্রেম ও বিয়ের কাহিনী। এছাড়া ছিটকে পড়ার পর বারবার কামব্যাক করতে যারা প্রেরণা যুগিয়েছে সেসব ব্যক্তিদের নাম।
বইটি নিয়ে তাই দারুণ আশাবাদী বর্তমানে নারী দ্বৈতের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা সানিয়া মির্জা।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ