ক্রীড়া ডেস্ক : ফুটবল র্যাঙ্কিংয়ে আরো একধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৭৮তম স্থানে নেমে গেছে লাল সবুজ জার্সিধারীরা। তবে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো এখনো বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৭।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। আলবেসিলেস্তিদের রেটিং পয়েন্ট ১৫৩২। ১৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। তৃতীয় স্থানে থাকা চিলির রেটিং পয়েন্ট ১৩৫৩।
রেটিং পয়েন্ট মাত্র ১৬ পিছিয়ে থেকে চিলিয়ানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া। রেটিং পয়েন্ট ১৩০৯ নিয়ে আগের পঞ্চম স্থানেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ১২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ঠিক উপরেই অবস্থান করছে স্পেন।
১১৮৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। নবম স্থানে অবস্থান করছে লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ে। তাদের রেটিং পয়েন্ট ১১৫৮। আর রেটিং পয়েন্ট ১০৬৯ নিয়ে ১০ম স্থানে অবস্থান করছে ইংল্যান্ড।
অন্যান্য পরাশক্তিদের মধ্যে ইতালি ১৫তম, নেদারল্যান্ডস ১৭তম ও ফ্রান্স ২১তম স্থানে অবস্থান করছে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ