নিজস্ব প্রতিবেদক : তেলের দাম কমানোর আভাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে তেলের দাম কমানো হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়া ১ পয়সা কমবে। এভাবে প্রতি লিটারে তেলের দাম যত টাকা কমবে, প্রতি কিলোমিটারে ভাড়াও তত পয়সা কমবে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন