নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। নিহত ফজলু ড্রাইভার (৪০) ও তার সহকারী উজ্জ্বল (৩৫) চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে র্যাব।
উপজেলার যুগনী হাটখোলা এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব ওই স্থানে অভিযান চালায়। এ সময় র্যাবকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে চরমপন্থী দলের দুই সদস্য নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। নিহত ফজলুর বিরুদ্ধে থানায় একাধিক হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত