ডেস্ক প্রতিবেদন : গত বছর মিরা রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা শহিদ কাপুর। এবার শহিদ-মিরা দম্পতের সংসার আলো করে আসছে নতুন অতিথি।
সম্প্রতি সন্তানসম্ভবা শহিদ-ঘরণী মিরার বেবি বাম্প পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হয়। তারপরই প্রশ্ন উঠেছে তবে কি বাবা হতে যাচ্ছেন শহিদ কাপুর। যদিও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ মুখ খোলেনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়, সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে যান মিরা। পিচ রঙের একটি আউটফিটে দেখা যায় তাকে। আর সেখানেই লেন্সবন্দি হয় মিরার বেবি বাম্প। তারপর থেকেই প্রশ্ন উঠছে তবে কী এবার নতুন অতিথি আসছে কাপুর পরিবারে?
একটি ধর্মীয় সংস্থার সূত্র ধরে মিরার সঙ্গে পরিচয় হয় শহিদ কাপুরের। তারপর তাদের সম্পর্ক গড়ায় প্রেম অব্দি। সেই প্রেম গত বছর ৭ জুলাই রূপ নেয় পরিণয়ে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী