নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মা ইসমাত আরা খান আর নেই। রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে বুধবার রাত ৩টায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
ইসমাত আরা খান কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লন্ডনে বসবাসরত কন্যা দেশে ফিরলে শুক্রবার বাদ জুমা লালমাটিয়া মিনার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী