নিজস্ব প্রতিবেদক : এটিএম কার্ড জালিয়াতি করে ৯৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসিতাসহ ব্যাংকের চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
ঢাকা মহানগর হাকিম ওয়াজকুরুনী খান চৌধুরীর আদালতে মঙ্গলবার দুপুরে অ্যাডভোকেট মাসুদ আহমেদ নামে এক আইনজীবী এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানান।
মামলার অপর আসামিরা হলেন— ডাচবাংলা ব্যাংকের দনিয়া ব্রাঞ্চের ম্যানেজার জাহাঙ্গীর মোল্লা, কার্ড ডিভিশনের প্রধান ইকবাল হোসেন ও সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচটি বুথ থেকে বাদীর ৯৩ হাজার টাকা জালিয়াতি করেন অভিযুক্তরা।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা