October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডেনমার্কেএ দুইদিন ব্যাপী কর্মসুচী

বিদেশ ডেস্ক:  ডেনমার্ক আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডেনমার্ক আওয়ামীলীগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসুচী হাতে নিয়েছে । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ শে মার্চ ১৯৭১ এর কালোরাতে পাকিস্থানি হায়েনারা ঝাপিয়ে পরে নিরহ নিরস্র বাঙ্গালীদের উপর, শুরু করে গনহত্যা । মাত্র নয় মাসে হায়েনারা হত্যা করে ত্রিশ লক্ষ নিরহ মানুষ, ধর্ষিত হয় চার লক্ষ শিশু ও নারী ।পৃথিবীর ইতিহাসে এতো অল্প সময়ে এতোবড় গনহত্যা আর কোথাও হয়নি ।

বিশ্বের অনেকেই জানে না আমাদের গনহত্যার ইতিহাস । তাই, আমরা যারা প্রবাসে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে ২৫শে মার্চে শুরু হওয়ার গনহত্যার ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো জানানো।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ১৬ কোটি মানুষ যথাযোগ্য মর্যদায় দিনটি পালন করবে কিন্তু আমরা যারা প্রবাসে আওয়ামীলীগ করি তাদের দায়িত্ব কি শুধু গান বাজনা আর খাওয়া দাওয়ার মধ্যেই শেষ ! মোটেই না । একবার ভাবুন, এই দেশের জন্য, আপনার /আমার জন্য , আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশে প্রতিষ্ঠা করতে গিয়ে অকাতরে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য কি আমাদের কিছু করার নেই । তাদের তো আর কিছু চাওয়া পাওয়ার নেই, আমরা কি কয়েক মুহূর্ত নীরবে দাড়িয়ে থেকে তাদের স্মরণ করতে পারি না ? তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি না ? তাদের হত্যার কথা, ধর্ষিতা মা-বোনের কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে পারি না ?

সেই লক্ষে,আজ ২৫শে মার্চ শুক্রবার, সন্ধ্যা ৭ টায় ডেনিশ পার্লামেন্ট সামনে ১৯৭১এর গনহত্যায় নিহত সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে বাংলাদেশের সর্বস্তরের মানুষজন । (ইতিমধ্যে ডেনিশ পুলিশসহ সকল কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছে । নারী ও শিশুরাও থাকবে এই প্রোগ্রামে)

দ্বিতীয় দিন ২৬শে মার্চ ২০১৬, শনিবার সন্ধ্যা ৬ টায় নরেব্রো হেলেন, কোপেনহেগেন উদযাপন করবে মহান স্বাধীনতা দিবস । সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।