ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ ব্যাংকর নবনিযুক্ত গভর্নর ফজলে কবির বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গভর্নর হিসেবে যোগ দেওয়ার পর এটা ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে অর্থমন্ত্রী বা গভর্নর কেউ কোনো কথা বলেননি।
গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ফজলে কবির বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে রোববার তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে একই দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ দেন। এর আগে তিনি ড. ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সদস্য হিসেবে অর্থমন্ত্রীর বাসভবনে দেখা করেন।
গভর্নরের দায়িত্ব নেওয়ার পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঐতিহ্য ফিরিয়ে আনাটাই আমার মূল কাজ হবে। টাকা চুরির বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। কমিটি যেভাবে সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংক সেভাবে কাজ করবে। তদন্তের স্বার্থে এর বেশি আর কিছু বলার নেই।’ এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা