ডেস্ক প্রতিবেদন : : বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য ক্যারিবিয়ানদের করতে হবে ১৮৩ রান।
ব্যাট হাতে ইংল্যান্ডের ইনিংসে অবদান রাখেন জো রুট ( ৩৬ বলে ৪৮ রান), জস বাটলার (২০ বলে ৩০ রান), আলেক্স হালস ( ২৬ বলে ২৮ রান) ও ইয়ান মরগান ( ১৪ বলে অপরাজিত ২৭ রান)।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন সুলেমান বেন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ