October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক প্রতিবেদন :  : আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের (বাছাই পর্বের) শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ। রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ধর্মশালায় শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সম্পূর্ণই অচেনা দল ওমান। আইসিসির সহযোগী এই দেশটির বিপক্ষে আর কখনোই কোনো ম্যাচে বাংলাদেশ দলের সাক্ষাৎ হয়নি। দুটি দলই একে অপরের কাছে একেবারেই অপরিচিত।

এই ম্যাচে জয়ী দল যাবে সুপার টেনে। তাইতো এ দিনের ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সেই দলই সুযোগ পাবে মূল পর্বে খেলার। ফলে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ মাশরাফি বাহিনী। যদিও পারফরম্যান্সের দিক দিয়ে বাংলাদেশই ফেবারিট হিসেবে এগিয়ে আছে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল আমিন হোসেন।