নিজস্ব প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে উঠতি নায়িকাদের মধ্যে একজন ইমু। আগামী ১১ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ইমু অভিনীত সিনেমা বুলেট বাবু। মইন বিশ্বাস পরিচালিত এ সিনেমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত এ চিত্রনায়িকা। নায়িকা নির্ভর এ সিনেমায় ইমুর বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক রোহান।
সিনেমা প্রসঙ্গে ইমু বলেন, ‘বুলেট বাবু সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। লেডী অ্যাকশন ঘরানার এ সিনেমায় দশর্ক পরিপূর্ণ অ্যাকশন পাবেন।’
ইমু-রোহান ছাড়াও এতে আরো অভিনয় করছেন ওমর সানি, আলেক জান্ডার বো, মেহেদীসহ অনেকে। এতে গান রয়েছে মোট ছয়টি এর মধ্যে দুটি আইটেম গান। সিনেমাটি ঢাকা, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।
ছোটবেলায় পাইলট হওয়ার ইচ্ছে ছিল ইমুর। কিন্তু হঠাৎ একদিন গুণী অভিনেত্রী শাবানার প্রেমে পড়ে যান। এরপর থেকেই শাবানার মতো তিনিও সিনেমায় অভিনয় করার বাসনা পোষণ করেন। তারপর ইমু শুরু করেন নাচ, ফাইট ও অভিনয় শেখা।
নাচের ক্লাসে একদিন পরিচালক রিকিয়া মাসুদো আসেন। রিকিয়া মাসুদো তার নাচে মুগ্ধ হয়ে তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। সিনেমায় অভিনয় করবেন বলেই নাচ, অভিনয়, ফাইট শিখছেন তিনি। অথচ সেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে অনেক খুশি হন ইমু। কিন্তু মনে মনে অভিনয় করতে পারবেন কিনা সে ভয়টাও ছিল তার। অবশেষে পরিচালকের আশ্বাসে সিনেমাটিতে কাজ করতে রাজি হয় ইমু।
রিকিয়া মাসুদোর পরিচালনায় দ্য স্টোরি অব সামারা সিনেমায় ইমুর বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা। এ সিনেমার মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু করেন ইমু। এ সিনেমায় শ্রুতি নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমাটি গত বছরে মুক্তি পায়।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী