ডেস্ক প্রতিবেদন : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘাতক বাসের চাপায় সামিয়া খানম (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া উপজেলার খারেরহাট গ্রামের আমিনুর রহমান মুন্সির মেয়ে। সে কাশিয়ানী শিশু নিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য গোপালগঞ্জ-ব্যাসপুর সড়ক পার হচ্ছিল সামিয়া। এ সময় যাত্রীবাহী একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাস ও চালককে আটক করে। পরে চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত