নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকার মার্কেট এলাকায় নাভানা গেটের পাশের ঝুটের গুদামে বুধবার সকাল পৌনে ৬টায় আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝুট গুদামের মালিক খাইরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে তাদের ঝুটপট্টিতে থাকা ১৫টি গোডাউনের মধ্যে অন্তত ১২টি গোডাউন ও গোডাউনের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুনে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, সকালে স্থানীয়রা ওই ঝুটের গুদামে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে তা গুদামের চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে ডিইপিজেড ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সাভার ও ধামরাই থেকে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে গুদামের ছোট ছোট ১২টি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত