November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়‍া

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতামীর কাসেম আলীর সর্বোচ্চ আদালতে বহাল রাখা ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।

এর আগে সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ জামায়াত নেতামীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আজ বাংলাদেশের সকল শহীদ পরিবারের সদস্য ও সকল জনগণ শুকরিয়া আদায় করছে। বাংলার মানুষ ন্যায় বিচার পেয়েছে। এ কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায় ঠেকাতে জামায়াত-শিবিরের সকল প্রকার প্রয়াস আজ ব্যর্থ হয়েছে।’

পরে নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে।