ডেস্ক প্রতিবেদন : বৃষ্টি একবার কমে আসে তো আরেকবার বাড়ে। বৃষ্টি না হলে এতক্ষণে টস হয়ে খেলাও শুরু হয়ে যেতো। প্রায় ঘণ্টা খানেক আগে শুরু হওয়া এই ঝড়ে এশিয়া কাপের ফাইনাল শুরু হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।
বৃষ্টির এমন লুকোচুরি খেলার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। এরই মাঝে একবার বৃষ্টি কমে আসায় আম্পায়াররা চেয়েছিলেন মাঠে নামতে। কিন্তু বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে, শেষ পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারেননি।
মাঠের উইকেট কোনমতে ঢেকে রাখা হলেও, আউটফিল্ড পুরোপুরি পানিতে ডুবে গেছে। সুতরাং, পরবর্তী আপডেট নেয়ার জন্য রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এরপরই জানা যাবে, খেলা কখন শুরু করা যাবে এবং কত ওভারের খেলা হবে।


এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ