October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিনেতা ফরিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই টাকা দিয়ে ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ওষুষধপত্র ও খাবার দাবার ক্রয় করার জন্য তার পরিবারের সদস্যদের বলেন শেখ হাসিনা।

ফরিদ আলী দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে অসামর্থ্য– পত্রিকা মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন এবং চিকিৎসার জন্য হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করান।