November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যুদ্ধাপরাধীদের শুধুমাত্র বিচার নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:  যুদ্ধাপরাধীদের শুধুমাত্র বিচার নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কিশোরগঞ্জের ভৈরবে খেলাঘর আয়োজিত ৪ দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান পান্না কায়সারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ ক্যাম্পে ভারত, নেপালসহ ৩টি দেশের শিশু-কিশোর এবং প্রতিনিধিসহ ৭শ’ প্রশিক্ষণার্থী অংশ নেয়। এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ৪ মার্চ।