October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জামালপুরে দাফন করা হলো রামপুরায় নিহত দুই শিশুকে

ঢাকার রামপুরায় নিহত দুই শিশু অরণি ও আলভিকে জামালপুরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। শিশু নিহতের ঘটনায় আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জামালপুর শহরের হাইস্কুল মোড়ে নিহত শিশুদের নানাবাড়িতে লাশ আনা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে, জানাজা শেষে পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়।

দাফনের পর নিহত দুই শিশুর মা, বাবা, খালা ও দাদীকে প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।