November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন সোমবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য জানিয়ে বলেন, ‘এ বিসিএসের মাধ্যমে এক হাজার ২২৬ জন নিয়োগ পাবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্রার্থীরা ৩১ মার্চ থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ মে।’