নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা হত্যা মামলায় বিএনপির ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে সোমবার দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন।
আসামিরা হলেন― সালাউদ্দীন আহম্মেদ, ইকবাল হোসেন, নাঈম, মামুন, পাপ্পু, রবিন, নজরুল ইসলাম, আল-আমিন, খোকন, শাহিন, নয়ন, হাসিব, সোহেল, কামাল হোসেন, রনি, আরজিন, সাজ্জাদ হোসেন ওরফে আতাউর মেম্বার, আব্দুর গাফফার, জামাল ড্রাইভার, পারভেজ, বেলায়েত হোসেন ও রাজীব।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছোলেমান মিয়া বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি দাবি করেন, যাদের এ মামলায় আসামি করা হয়েছে তারা এ ঘটনায় জড়িত না। রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ায় তাদের রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে যুবদলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা