November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শিশুদের পদচারণায় মুখর বইমেলা প্রঙ্গণ

চলছে অমর একুশে বইমেলা । এরমধ্যে শিশুদের গুটিগুটি পদচারণায় মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ। কচিকাঁচাদের বই নিয়ে সেজেছে অনেক প্রকাশনার স্টল। কবিতা, গল্প-ছড়া, উপন্যাসসহ শিশুতোষ বিভিন্ন বই পাওয়া যাচ্ছে এসব স্টলে।

বইমেলায় এখন উৎসবের আমেজ। আনন্দে আটখানা হয়ে বাবা-মায়ের হাত ধরে শিশুরা মেলায় এসে নতুন বইয়ের বায়না ধরছে, দেখছে এবং কিনছে।

82

এ পর্যন্ত ক্ষুদে বইপ্রেমিদের জন্য মেলায় আসা বইয়ের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজারের গণ্ডি। যেগুলোর মধ্যে দাদা-দাদীর গল্পসুলভ শিহরণ জাগানো কল্পনার দুনিয়ার রাজা-রাজড়ার রুপকথার গল্পের দিকেই যেন নজর সবার।

শিশুসাহিত্যিক ও সংগঠক রশিদ হায়দার জানান,”শধু রাজা-রাণীর গল্পেই থেমে নেই শিশুসাহিত্য। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গ উঠে এসেছে শিশুসাহিত্যের ঝুলিতে।”

শিশুসাহিত্যিক রাশেদ রউফ বলেন, “আর এসব বই কনতে আসা শিশুরা মুঠোফোন-কম্পিউটার গেমের লোভ সামলে সাহিত্যের প্রতি অকৃত্রিম টানের প্রমাণ রেখেছে, মত এই শিশুসাহিত্যিকের ।”

ছড়াকার ও শিশুসাহিত্যিক আসলাম সানী জানান, “আবার গুণমান বিচার না করে শিশুমনকে আকৃষ্ট করতে চোখজুড়ানো মোড়কে বাধাই করা শিশুসাহিত্য বাজারে আসছে ভুরিভুরি, এমন অভিযোগ এই শিশুসাহিত্যিকের।