বিদেশ ডেস্ক : নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট-এর এক খবরে এ তথ্য জানানো হয়।
সুশীল কৈরালার বয়স হয়েছিল ৭৭। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।
নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুশীল কৈরালা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
নেপালি কংগ্রেসের আদর্শে দীক্ষিত হয়ে ১৯৫৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন কৈরালা। ১৯৬০ সাল থেকে ১৬ বছর ভারতে নির্বাসিত ছিলেন তিনি।
নির্বাসিত থাকার সময় কৈরালা পার্টির প্রকাশনা ‘তরুণ’-এর সম্পাদক ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হন তিনি।
১৯৯৬ সালে পার্টির সাধারণ সম্পাদক ও ১৯৯৮ সালে সহসভাপতি হন সুশীল কৈরালা। ২০০৮ সালে কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি হন তিনি। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর নেপালি কংগ্রেসের ১২তম বার্ষিক সম্মেলনে দলটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তাঁকে।
কৈরালার নেতৃত্বে ২০১৩ সালে নেপালের আইনসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় নেপালি কংগ্রেস। পরে কংগ্রেসের সংসদীয় দলের প্রধান নির্বাচিত হন তিনি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস