October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গাজীপুরে পোষাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি : ২৪টি ইউনিটের চেষ্টায় গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় অবস্থিত ম্যাটেক্স পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন ‍নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ম্যাটেক্স পোশাক কারখানার অষ্টম তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের পরিচলক  মেজর একেএম শাকিল নেওয়াজ জানান, রাজধানীর উত্তরা, গাজীপুর, শ্রীপুর, টঙ্গী ও জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।