নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফরের বাসায় গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঢাকা থেকে কুমিল্লায় কাজী জাফরের বাসার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লায় কাজী জাফরের কবর জিয়ারত করে তার রুহের মাহফিরাত কামনা করবেন মির্জা ফখরুল। পাশাপাশি কাজী জাফরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন তিনি।
এর আগে কাজী জাফরের মৃত্যুর সময় দেশের বাহিরে অবস্থান করেছিলেন মির্জা ফখরুল। তখনও তিনি এই নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছিলেন।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী