November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় জনদুর্ভোগ হবে না’

নিজস্ক প্রতিবেদক : আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে অভিনন্দন জানাবেন। এতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না। জনগণ দুর্ভোগে পড়বে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে বৃহস্পতিবার দুপুরে এ দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘শনিবার এমনিতেই সরকারি ছুটির দিন। তার পরও নেতাকর্মীদের সু-শৃঙ্খলভাবে রাস্তার দু’পাশে অবস্থান নিতে বলা হয়েছে।’

‘সরকার উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (বিএনপি) কখনোই সরকারের ভাল কাজে সমর্থন করে না। যখনই কোনও ভাল কাজ হয় তখনই তারা বিভ্রান্তি ছড়ায়।’

আওয়ামী লীগ এ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর এ অর্জন শুধু আওয়ামী লীগের নয়, দেশবাসীর অর্জন। এজন্য শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয় সমগ্র ঢাকাবাসীকে স্বতঃফূর্তভাবে প্রধানমন্ত্রীর এ গণসংবর্ধণা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাবো।’

যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সমাজকল্যাণ সম্পপদক ফরিদুন্নাহার লাইলী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিণ সিটি করেপারেশনের মেয়র সাঈদ খোকন, জাহিদ হাসান রাসেল এমপি, ডা. এনামুর রহমান এমপিসহ ঢাকার পাশ্ববর্তী জেলার নেতারা।