ডেস্ক প্রতিবেদন : আজ বুধবার কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হবে। প্রতিবছর জিলহজ মাসের ৯ তারিখে এই গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে।
এই দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করায় কাবা শরিফে অন্যদিনের তুলনায় লোক অনেক কম থাকে। কাবা শরিফে নতুন গিলাফ লাগিয়ে পুরোনো গিলাফটি খুলে রাখা হবে এবং তা কেটে টুকরা করে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে প্রেরণ করা হবে।
নতুন গিলাফটি তৈরি করতে ১২০ কেজি সোনা, ৭০০ কেজি রেশম, ২৫ কেজি রুপা লেগেছে। এর দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ্ ৪৪ মিটার। গিলাফটির সেলাই কাজে অংশ নিয়েছেন দেড় শতাধিক দর্জি।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব