ডেস্ক প্রতিবেদন : মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সম্মিলনী ও ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা করার মাধ্যমে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর মিনার উদ্দেশে রওনা দেন মুসল্লিরা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজব্রত পালনের লক্ষ্যে এখন মিনায় অবস্থান করছেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে মিনার প্রান্তর। বুধবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করবেন মুসল্লিরা।
মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মিনায় ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে সময় কাটাবেন মুমল্লিরা। বুধবার সকালে সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশে যাত্রা শুরু করবেন। সেখানে তারা হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।
আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন মুসল্লিরা। মুজদালিফায় পৌঁছে আবারো এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন রাত্রিযাপন শেষে ফজরের নামাজের পর ফের মিনায় ফিরবেন। মিনায় ফিরে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে মাথা মুণ্ডন করবেন।
সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর (যোহরের নামাজের পর) বড় জামারাতে (প্রতীকী শয়তান) সাতটি কঙ্কর নিক্ষেপ করা হবে। এভাবে পরপর তিনদিন তিন জামারাতে কঙ্কর নিক্ষেপ শেষে মক্কায় ফিরবেন হাজিরা। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব