নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ঈদ কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) এইচ এম এরশাদের সহকারী একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষে ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন তার প্রটোকল কর্মকর্তা-১ এস এম খুরশিদ-উল-আলম।
আর সোমবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন তার প্রটোকল কর্মকর্তা শেখ রাসেল হাসান।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব এমএ কামাল বিল্লাহর হাতে এরশাদের ঈদ কার্ডটি হস্তান্তর করা হয়।
এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকেও কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এইচ এম এরশাদ।
মঞ্জুরুল ইসলাম বলেন, ডেপুটি স্পিকারের ঈদ কার্ডটি তার একান্ত সচিব আবু আল হেলালের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী